এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় কৃষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী গ্রামে বুধবার রাত ১০টার দিকে ওয়াদুদ খানের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর অনুযায়ী, আগুন লাগানোর অভিযোগ উঠেছে তার মেয়ের সাবেক জামাই শাওনের বিরুদ্ধে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে ঘরের নগদ টাকা, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ওয়াদুদ খান জানান, “আমার মেয়ে শাওনকে খোলা তালাক দেওয়ার পর থেকে শাওন বিভিন্ন হুমকি দিয়ে আসছে। আজ আমার বসতঘরে আগুন দিয়ে আমাদের মেরে ফেলতে চেয়েছিল।”
সদরপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রমেন্দ্র নাথ চৌধুরী বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।