এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা সদরের মঘি ইউনিয়নের যশোর-মাগুরা সড়কের কেচুয়াডুবি এলাকায় ট্রাক উল্টে আকাশ (২৪) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ মাগুরা সদরের কুকিলা গ্রামের সবুর মন্ডলের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ট্রাকটি মাওনা,গাজীপুর থেকে টাইলস বোঝাই করে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেয়। পথে মাগুরা-যশোর মহাসড়কের কেচুয়াডুবি এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক আকাশ গাড়ির ভেতরে আটকা পড়েন।
ঘটনার পর স্থানীয়রা খবর দিলে মাগুরা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ট্রাকের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চালককে বের করতে কিছুটা সময় লাগে।
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রুহুল আমিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ট্রাকের সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত থাকায় উদ্ধার কার্যক্রমে সময় লেগেছে।
মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন,ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আগস্ট ১৭, ২০২৫
ডিসেম্বর ২৫, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।