এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এর আগে দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান শহিদ দিবসের সূচনা করা হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পর্যায়ক্রমে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। মাতৃভাষার মর্যাদা রক্ষায় ভাষা শহিদদের আত্মত্যাগ জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে। তারা নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানার এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা ইসরাইল মাতুব্বর, লুৎফর রহমান, আবুল খায়ের, আকুব্বর, যুবদল নেতা মাহফুজসহ অন্যান্য নেতাকর্মীরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১০ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।