এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা ও সংঘদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রয়ারি) সকালে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ-এর উদ্যোগে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বুদ্ধ শাসনের রীতি অনুযায়ী বুদ্ধমূর্তি দান, সদ্ধর্মের প্রতীক কল্পতরু দান, চীবর দান এবং হাজার বাতি প্রজ্বলন করা হয়। এছাড়া ভান্তুেদের উদ্দেশ্যে ধর্মীয় সরঞ্জাম ও পানীয় দানসহ বিশেষ সংঘদান সম্পন্ন করা হয়। উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীরা পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মজীবনের জন্য পরম করুণাময় বুদ্ধের কাছে সমবেত প্রার্থনা জানান।
সংঘ দানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের রাঙ্গামাটি জেলা শাখা সভাপতি সাজাই মং মারমা,সাধারণ সম্পাদক উথোয়াইমং মারমা, সিনিয়র যুগ্ন সম্পাদক হ্লাসুইমংমারমা( মং) দপ্তর সম্পাদক মংপাচিং মারমা,সহ-সাংগঠনিক সম্পাদক আবুমং মারমা,যোগাযোগ বিষয়ক সম্পাদক ক্যথুইমং মারমা,
কাউখালি উপজেলা সাধারন সম্পাদক উসাচিং মারমা, কাপ্তাই উপজেলা সভাপতি সাথোয়াই অং মারমা, সাধারণ সম্পাদক থুইসাচিং মারমা
রাঙ্গামাটি জেলা শাখা মহিলা ঐক্য পরিষদ সভাপতি মিসেস নুংমেসিং মারমা আরও অনেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
সংঘদান শেষে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে অ্যাডভোকেট দীপেন দেওয়ান নিরলসভাবে কাজ করে যাবেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে পাহাড়ে উন্নয়নের যে জোয়ার শুরু হয়েছে, তা আরও বেগবান করতে সংগঠনের পক্ষ থেকে এই কল্যাণ কামনার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে কাপ্তাই ও কাউখালি উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও দায়ক-দায়িকাবৃন্দ অংশগ্রহণ করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।