এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পারিবারিক কলহের জেরে রুবি আক্তার (২৪) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুনবাজার এলাকার ইউসুফ মাস্টারের গলিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রুবি আক্তার ওই এলাকার রিমনের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ওই পরিবারে দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে নিজ ঘরের চালের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন রুবি। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, পারিবারিক অশান্তির কারণেই ওই গৃহবধূ আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, আত্মহত্যার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিসেম্বর ১৬, ২০২৫
নভেম্বর ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।