এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নবম পে-স্কেল বাস্তবায়নের এক দফা দাবি আদায়ে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. হাসমত আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মো. হায়দার আলী, মো. আব্দুর রহমান, মতিয়ার রহমান, মোহাম্মদ রিয়াজ করিম, আব্দুর রাজ্জাক প্রামানিক, আকবর বেপারী, আলাউদ্দিন ফকির, মোহাম্মদ শরীফ, নাসিমা খাতুন ও রাবেয়া খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, “সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও কেন আমাদের এই যৌক্তিক দাবি এখনও বাস্তবায়ন হচ্ছে না, তা আমাদের বোধগম্য নয়।” বক্তারা আরও উল্লেখ করেন, নবম পে-স্কেল বাস্তবায়ন হলে তাদের দীর্ঘদিনের লালিত প্রত্যাশা পূরণ হবে এবং জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে।
চলতি জানুয়ারি মাসের মধ্যেই তাদের এই এক দফা দাবি মেনে নেওয়া হবে বলে বক্তারা বর্তমান সরকারের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। মানববন্ধনে ফরিদপুর জেলার প্রায় ৩০ থেকে ৩৫টি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সেপ্টেম্বর ৩, ২০২৫
নভেম্বর ৩, ২০২৫
এপ্রিল ১৩, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৩ জুন, ২০২৬
হলিউড | ২৩ জুন, ২০২৬
সিলেট | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।