এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পল্লী কবি জসীম উদ্দিন–এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ফরিদপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশন, ফরিদপুরের যৌথ আয়োজনে এ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মোঃ ইসমাইল জবিউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং সিভিল সার্জন ডা. হাসান মাহমুদ।
জসিম ফাউন্ডেশন ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুস সামাদ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা পল্লী কবি জসীম উদ্দিনের জীবন, সাহিত্যকর্ম ও গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরেন। তারা বলেন, পল্লী কবি জসীম উদ্দিন শুধু ফরিদপুরের গর্বই নন, তিনি সমগ্র বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর সাহিত্যকর্ম বাংলার গ্রামীণ জীবন, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে বিশ্বদরবারে তুলে ধরেছে।
অনুষ্ঠানে কবির জীবন ও কর্মের ওপর রচিত ‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাহিত্যপ্রেমী ও সুধীজন উপস্থিত ছিলেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান।এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।