এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের রঘুনাথপুর খেজুরতলা আবাসন সংলগ্ন এলাকায় সরকারি অর্থায়নে মসজিদ ও কবরস্থান নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদ এর সার্বিক ব্যবস্থাপনায় ও নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা এর তত্ত্বাবধানে মসজিদ ও কবরস্থান স্থাপনের অর্থায়ন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার এর গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচি। এছাড়াও সহযোগিতায় ছিলেন এস এম জাকির আহম্মেদ ও জাহাঙ্গীর আলী সরদার।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রান্তিক জনগোষ্ঠীর কথা বিবেচনা করে সরকারি অর্থায়নে এধরণের উদ্যোগ গ্রহণ করার জন্য এলাকাবাসী সরকারকে ধন্যবাদ জানান।
এসময় তারা বলেন, বন্যা ও প্রকৃতির দূর্যোগের সময় মানুষকে কবর দেওয়ার মতো জায়গা পাওয়া যায়না। নতুন এ কবরস্থানে শুধু পিরোজপুর নয়, জেলার অন্যান্য স্থান ও পার্শ্ববর্তী জেলার মানুষও সুবিধা নিতে পারবেন।
জুলাই ৩১, ২০২৫
এপ্রিল ১৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।