এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শুরু হয়েছে মধুমাস জ্যৈষ্ঠ। ঋতু পরিক্রমায় এ মাসটি সুস্বাদু ও রসালো ফলের সমারোহে মুখরিত থাকে। বাজারে এখন আম, লিচু, কাঁঠাল, বাঙ্গি ও আতা ফলের পাশাপাশি শোভা পাচ্ছে কচি তাল বা তালশাঁস। প্রচণ্ড তাপদাহের এই সময়ে তৃষ্ণা মেটাতে তালশাঁসের চাহিদা যেন আকাশচুম্বী।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কচি তাল সংগ্রহ করে তা নিয়ে আসা হচ্ছে স্থানীয় হাট-বাজারে। সরেজমিনে মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার দিঘিরজান বাজারে দেখা যায়, ভ্যানে করে তালশাঁস বিক্রি করছেন মো. আবুল বাশার। প্রচণ্ড গরমের মধ্যেও ক্রেতাদের উপচে পড়া ভিড় সামলাতে দেখা যায় তাকে।
বিক্রেতা আবুল বাশার জানান, গরমের কারণে তালশাঁসের কদর এখন অনেক বেশি। শিশু থেকে বৃদ্ধ—সব শ্রেণি-পেশার মানুষই এটি পছন্দ করেন। তিনি প্রতি পিস তালশাঁস ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি করছেন। প্রতিদিন তিনি প্রায় ৩০০ থেকে ৪০০ পিস তালশাঁস বিক্রি করেন বলে জানান।
আবুল বাশারের মতো আরও অনেক মৌসুমি ফল বিক্রেতা দিঘিরজান বাজারসহ উপজেলা সদরের বিভিন্ন মোড়ে মোড়ে ভ্যানে করে তালশাঁস বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। তপ্ত দুপুরে তালশাঁস যেন তৃষ্ণার্ত মানুষের কাছে এক টুকরো স্বস্তির পরশ হয়ে এসেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।