এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্যে রাঙ্গামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা।
রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই ভূমি অফিস চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। কাপ্তাই ভূমি অফিস এই মেলার আয়োজন করে। আগামী মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত চলবে এ মেলা।
উদ্বোধনের পর ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত হয় এক জনসচেতনতামূলক সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুহুল আমিন বলেন, “আমাদের আদালতের প্রায় ৮০ শতাংশ মামলা ভূমি সংক্রান্ত এবং এর বেশিরভাগই পারিবারিক বিরোধ থেকে সৃষ্টি। দিন দিন এসব জটিলতা বাড়ছে, তাই সচেতনতা বাড়াতে হবে পরিবার থেকেই। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে বর্তমানে জনগণ সহজেই ভূমি সেবা পাচ্ছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাইয়ের সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। এতে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদ, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, ১১৯ নম্বর ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, ১০০ নম্বর ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ৩২১ নম্বর রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী (মিশুক), ১৩০ নম্বর বারুদগোলা মৌজার হেডম্যান কালাচাঁন তনচংগ্যা এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন মৌজার কারবারি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেলা উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। পাশাপাশি উপস্থিত জনসাধারণের অংশগ্রহণে গণশুনানি এবং ভূমি সেবা সংক্রান্ত নানা কার্যক্রম পরিচালনা করা হয়।
এর আগে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।