এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে একদিনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়া হয়।
জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের অধীন ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রকিব উদ্দিন মজুমদার (এমসিপিএস, ডিএফএম, এএমসি) জানান, “ইন এইড টু সিভিল পাওয়ার” নীতিমালার আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনী এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রেখেছে।
ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনী, শিশু ও চর্মরোগসহ মোট ৩০ প্রকার রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহের পাশাপাশি জটিল রোগীদের অপারেশনসহ বিশেষ চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়।
বগুড়া অঞ্চলের তত্ত্বাবধানে এবং ১১ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই স্বাস্থ্যসেবামূলক ক্যাম্পে আসা রোগীদের মধ্যে তমেজ উদ্দিন (৬৫), ফরেজ আলী ফকির (৭২), মেরিনা আক্তার (২৪) ও সাজ্জাদ হোসেন (৩৫) সেনাবাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন গ্রামীণ জনপদের দরিদ্র জনগণের জন্য অত্যন্ত সহায়ক। ভবিষ্যতেও সেনাবাহিনীর এমন মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে—এই প্রত্যাশা সকলের।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।