এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাইয়ে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও একটি যাত্রীবাহী বাসসহ দুইজনকে আটক করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নিয়মিত চেকপোস্ট তল্লাশির অংশ হিসেবে বান্দরবান থেকে রাঙামাটিগামী সম্রাট পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৬৩০) থামানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মালেকের নেতৃত্বে তল্লাশিকালে বাস থেকে আনুমানিক ৫০০টি দেশীয় অস্ত্র (দা ও চাপাতি) মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাসের চালক মো. শুক্কুর আলী (পিতা- জয়নাল আবেদীন, রিজার্ভ বাজার, রাঙামাটি) এবং তার সহকারী মো. সাব্বির (পিতা- মো. ইউসুফ, একই এলাকা)কে আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে বাসসহ কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়।
অবৈধ অস্ত্র পরিবহনের দায়ে আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কাপ্তাই থানা পুলিশ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।