এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হাড়কাঁপানো শীতে জবুথবু রাঙ্গামাটির পাহাড়ি জনপদ। শীতের তীব্রতায় যখন জুরাছড়ির দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই অসহায় মানুষের পাশে উষ্ণতার বার্তা নিয়ে দাঁড়িয়েছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।
রবিবার (১১ জানুয়ারি) বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় জুরাছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ১৫০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হিসেবে পরিচিত অদয়াবাবছড়া, পানকাটা, কচুতলী ও জামাইছড়ী গ্রামে এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়। এসব দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর সাধারণ মানুষ তীব্র শীতে চরম ভোগান্তিতে ছিলেন। তাদের কষ্ট লাঘবে কাপ্তাই ব্যাটালিয়ন এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্। এ সময় ব্যাটালিয়নের অন্যান্য বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজিবি অধিনায়ক বলেন, “সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমনের পাশাপাশি বিজিবি সব সময়ই মানবিক কাজে প্রতিশ্রুতিবদ্ধ। ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় আমরা দুর্গম পাহাড়ে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও স্থানীয় জনগণের সেবায় এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তীব্র শীতের মাঝে বিজিবির কাছ থেকে কম্বল পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন উপকারভোগীরা। দুর্গম পাহাড়ে বিজিবির এই উদ্যোগকে ‘সময়োপযোগী’ ও ‘প্রশংসনীয়’ বলে উল্লেখ করেছেন স্থানীয়রা। তারা মনে করেন, এ ধরনের মানবিক কার্যক্রমের ফলে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত সুরক্ষার গুরুদায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা, ত্রাণ বিতরণ ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।