এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপিত বৈশ্বিক শুল্ক স্থগিত করার পর বিশ্বজুড়ে নতুন করে বাণিজ্য উত্তেজনার সৃষ্টি হয়েছে। আদালতের এই রায়ের পর যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কালক্ষেপণ বা টালবাহানা করছে, তাদের ওপর আরও উচ্চহারে শুল্ক আরোপের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত বছর ট্রাম্প প্রশাসন আমদানিকৃত পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছিল। সম্প্রতি সুপ্রিম কোর্ট সেই শুল্ক বাতিল করার পর বিশ্বের বিভিন্ন দেশ তাদের বাণিজ্য কৌশল পুনর্মূল্যায়ন করতে শুরু করেছে। সোমবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, তারা গ্রীষ্মে সম্পাদিত একটি বাণিজ্য চুক্তির অনুমোদন আপাতত স্থগিত রাখছে। অন্যদিকে, ভারতও চুক্তি চূড়ান্ত করার জন্য পূর্বনির্ধারিত আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে।
দেশগুলোর এমন অবস্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, “যেসব দেশ সুপ্রিম কোর্টের এই রায়কে ঢাল হিসেবে ব্যবহার করে পূর্বের প্রতিশ্রুতি থেকে সরে আসতে চায়, তাদের ওপর আগের চেয়েও ভয়াবহ হারে শুল্ক আরোপ করা হবে। বিশেষ করে যারা বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সুযোগ নিয়ে ফায়দা লুটছে, তাদের জন্য বার্তা হলো— ক্রেতা সাবধান!”
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে জানায়, ১৯৭৭ সালের ‘আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন’ প্রেসিডেন্টকে এককভাবে ঢালাও শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। আদালতের এই সিদ্ধান্তের পরপরই ট্রাম্প ভিন্ন একটি আইনের (১২২ ধারা) আশ্রয় নেন। এই আইনের অধীনে তিনি নতুন করে ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক ঘোষণা করেছেন, যা কোনো প্রকার কংগ্রেসীয় অনুমোদন ছাড়াই ১৫০ দিন পর্যন্ত কার্যকর রাখা সম্ভব। আগামী মঙ্গলবার থেকেই এই নতুন শুল্ক ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের এই হঠকারী সিদ্ধান্তে গভীর অনিশ্চয়তায় পড়েছে মিত্র দেশগুলোও। যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য সচিব পিটার কাইল এক বিবৃতিতে জানিয়েছেন, তারা উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং ব্রিটিশ ব্যবসা ও জনস্বার্থ রক্ষায় সব ধরনের বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছেন।
ট্রাম্প প্রশাসনের এমন কঠোর অবস্থানের প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে প্রায় ১ শতাংশ দরপতন হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।
অন্যদিকে, দেশের ভেতরেও রাজনৈতিক বাধার মুখে পড়ছেন ট্রাম্প। সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ট্রাম্পের এই ‘অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ’ রুখে দিতে তারা বদ্ধপরিকর এবং কংগ্রেসে শুল্ক বৃদ্ধির যেকোনো প্রচেষ্টাকে তারা প্রতিহত করবেন। তবে ট্রাম্পের দাবি, শুল্ক আরোপের জন্য তার কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের রায়ের ফলে বাণিজ্যের ধরনে কোনো পরিবর্তন আসবে না বরং তারা অন্যান্য আইনি পথ ব্যবহার করে তাদের নীতি বাস্তবায়ন করে যাবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।