এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে তা বৃদ্ধি করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে সংঘাত এড়াতে উভয় পক্ষকে আলোচনা অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ লেখেন, ‘আমি আন্তরিকভাবে আশা করছি, উভয় পক্ষই এই যুদ্ধবিরতি মেনে চলবে। সেই সঙ্গে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনার মাধ্যমে তারা একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে, যা এই চলমান সংঘাতের স্থায়ী অবসান ঘটাবে।’
এর আগে, মেয়াদ শেষ হওয়ার আগেই ইরানের সঙ্গে এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্টকে সাধুবাদ জানায় পাকিস্তান।
মার্চ ১৪, ২০২৬
ডিসেম্বর ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।