এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খাদের কিনারা থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, ইতালিয়ান কাপের সেমিফাইনালে যেন তারই এক মহাকাব্যিক প্রদর্শনী দেখাল ইন্টার মিলান। মঙ্গলবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠ সান সিরোয় দুই গোলে পিছিয়ে পড়েও কোমোকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। এই রোমাঞ্চকর জয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্টরা।
নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই কিছুটা চাপে ছিল ইন্টার মিলান। অন্যদিকে দারুণ আত্মবিশ্বাসী কোমো ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়। ম্যাচের ৩২ মিনিটে বাতুরিনার গোলে এগিয়ে গিয়ে ইন্টার শিবিরে প্রথম ধাক্কা দেয় সফরকারীরা।
প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে থাকা ইন্টার দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও বড় বিপদে পড়ে। ৪৮তম মিনিটে আবারও ইন্টারের জালে বল জড়ায় কোমো। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে স্বাগতিকদের ম্যাচ প্রায় হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হয়।
তবে সেখান থেকেই শুরু হয় ইন্টার মিলানের অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন। দলকে ম্যাচে ফেরানোর দায়িত্ব কাঁধে তুলে নেন তুর্কি মিডফিল্ডার হাকান কালহানোগ্লু। ৬৯তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান কমান তিনি। এই গোলটিই যেন ইন্টার শিবিরের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনে।
খেলার ধার বাড়িয়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ শানাতে থাকে স্বাগতিকরা। অবশেষে ৮৬তম মিনিটে আবারও জ্বলে ওঠেন কালহানোগ্লু। নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলকে ২-২ সমতায় ফেরান এই তারকা মিডফিল্ডার।
ম্যাচটি যখন সমতায় থেকে অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, ঠিক তখনই আসে চরম নাটকীয়তা। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে ক্রোয়াট মিডফিল্ডার লুকা সুচিচ জাদুকরী এক গোল করে ইন্টার মিলানকে ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য এক জয় এনে দেন। আর এই গোলের রোমাঞ্চেই ইতালিয়ান কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে মাঠ ছাড়ে ইন্টার মিলান।
ডিসেম্বর ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।