এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে ৪ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য এই শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক (বিনা বেতনে) করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে ‘গণসাক্ষরতা অভিযান’ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী।
অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘আমরা প্রাথমিক শিক্ষার গ্রেড বাড়িয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত নিয়ে যেতে চাই। তবে এক লাফে নয়, এই কাজটি ধাপে ধাপে করা হবে।’ ৪ থেকে ১৩ বছর বয়সীদের জন্য প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক করার লক্ষ্য নিয়েও সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে, রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালেও প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও পরিধি বাড়ানো নিয়ে কথা বলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী।
ফেব্রু ২২, ২০২৬
মার্চ ৮, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।