এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে একজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া থানা পুলিশের সহযোগিতায় আমিরাবাদ এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার সত্যতা পাওয়া যায়।
আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তারা মৃধা (৪৫)। তিনি আমিরাবাদ চৌরাস্তা এলাকার আরশাদ মৃধার ছেলে।
অভিযানকালে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধীকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, "পরিবেশ রক্ষায় এবং সরকারি সম্পদ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।"
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরণের কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।
মার্চ ৩, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।