এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস মিয়া। একই সঙ্গে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে এবং এলাকার সার্বিক কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে তিনি আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা চেয়েছেন।
চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস মিয়া বলেন, "বিগত সময়ে আমি সাধারণ মানুষের পাশে থেকে সেবা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। ইউনিয়নবাসী যদি পুনরায় আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে হাট কৃষ্ণপুর ইউনিয়নকে একটি আধুনিক ও 'মডেল ইউনিয়ন' হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।"
তিনি আরও বলেন, গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের নাগরিক সমস্যা নিরসনে তিনি আগের চেয়েও আরও কার্যকর ভূমিকা পালন করবেন।
এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে চেয়ারম্যান তিতাস মিয়া বলেন, “হাট কৃষ্ণপুর ইউনিয়নকে সম্পূর্ণ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ জনপদে রূপান্তর করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমি কোনো অপশক্তির সঙ্গে আপস করব না।”
সবশেষে ইউনিয়নের দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করে তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তাঁর এগিয়ে চলার একমাত্র প্রেরণা। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি হাট কৃষ্ণপুর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ৩ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ৩ অক্টোবর, ২০২৬
ভারত | ৩ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।