এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে হাম সন্দেহে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে হামজনিত কারণে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার দুটি প্রধান হাসপাতালে হাম সন্দেহে মোট ৮২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৬ জন, যেখানে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা ৬৩। অন্যদিকে, ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ৮ জনসহ বর্তমানে ভর্তি আছেন ১৯ জন রোগী। নতুন ভর্তি হওয়া ২৪ জনের মধ্যে ১৮ জন ফরিদপুর জেলার এবং বাকি ৬ জন পার্শ্ববর্তী বিভিন্ন জেলার বাসিন্দা।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর জেলায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৩১ জনে। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে জেলায় মোট ২৪ জনের মৃত্যু হয়েছে।
জেলায় উপজেলাভিত্তিক আক্রান্তের চিত্রে দেখা যায়, বোয়ালমারীতে সর্বোচ্চ ২৮ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সালথায় ২৩, চরভদ্রাসনে ১৭, সদরপুরে ১৪, ভাঙ্গায় ১২, মধুখালীতে ৬, ফরিদপুর সদরে ৫ এবং নগরকান্দায় ২ জন আক্রান্তের তথ্য নথিভুক্ত করা হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ২০ অক্টোবর, ২০২৬
বিনোদন | ২০ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২০ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ২০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।