এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর মহানগর শাখার আওতাধীন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ শাখার নবগঠিত কমিটি কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে।আজ
মঙ্গলবার সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষের পক্ষে সহযোগী অধ্যাপক মো. খালিদুজ্জামান (মিঠু)-এর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কলেজ শাখা হিন্দু ছাত্র পরিষদের সভাপতি ঊর্মি কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি নিবেদিতা অধিকারী, সাধারণ সম্পাদক শর্মিষ্ঠা কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক অধরা সরকার, সাংগঠনিক সম্পাদক মন্দিরা সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক রুপন্তি সাহা, ধর্ম ও শাস্ত্রবিষয়ক সম্পাদক শ্রাবন্তী ঘোষ, সদস্য প্রাপ্তি পোদ্দার, কবিতা রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ শাখার সেবকবৃন্দ তাদের বিভিন্ন সাংগঠনিক, সামাজিক ও ধর্মীয় কার্যক্রম সম্পর্কে কলেজ প্রশাসনকে অবহিত করেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতা কামনা করেন।জবাবে সহযোগী অধ্যাপক মো. খালিদুজ্জামান (মিঠু) নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে তাদের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের কল্যাণমূলক ও ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান এবং সংগঠনের সকল যৌক্তিক ও গঠনমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
মার্চ ৩০, ২০২৪
জুলাই ২১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নীলফামারী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।