এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ফরিদপুরে বিভাগীয় পর্যায়ে শ্রীমৎ ভগবত গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের শ্রীধাম শ্রী অঙ্গনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুর জেলার বিভিন্ন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা দুইটি গ্রুপে বিভক্ত হয়ে শ্রীমৎ ভগবত গীতা পাঠে অংশ নেন। ধর্মীয় মূল্যবোধ চর্চা, নৈতিক শিক্ষা বিস্তার এবং তরুণ প্রজন্মের মাঝে গীতার বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তাপস কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহ-সভাপতি সুকেশ কুমার সাহা, ডা. প্রকাশ সরূপ রায় অপু, ননীগোপাল রায়, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার রায় ও অশোক কুমার রাহুত বাপন, সদর উপজেলা শাখার সভাপতি সিতাংশু মিত্র কিংকর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চিরঞ্জীব রায়, কোষাধ্যক্ষ শংকর কুমার সাহা, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তুষার কুমার দত্ত, সহ দপ্তর সম্পাদক উৎপল কুমার দত্ত, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রীতিলতা রাহা, শহর কমিটির সহ-সভাপতি দুর্গা প্রসাদ সাহা, সদস্য ব্রজ গোপাল দত্ত, স্বপন কুমার সাহা, সুজিত রায়, সুজল রায়, জগজীবন সাহা ও প্রদীপ কুমার রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন ননী গোপাল রায় ও অজয় কুমার রায়। বিচারকের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ, সমাজকল্যাণ সম্পাদক সুজন কুমার ঘোষ, ইসকনের অধ্যক্ষ সত্য চৈতন্যদাস ব্রহ্মচারী, সুনন্দন চক্রবর্তী ও বন্ধু কিশোর ব্রহ্মচারী।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।