ফরিদপুরে বিএনপির বিভাগীয় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় বক্তব্য রাখেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম , সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম, জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৩ আসনের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল, কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাসিরসহ ফরিদপুরের পার্শ্ববর্তী জেলার জাতীয়তাবাদী দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নেতৃবৃন্দ।
এছাড়া গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান ফরিদপুরসহ পাঁচ জেলার ১৫টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরে , বিভাগ ঘোষণা করা হবে।
পাশাপাশি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে নদীভাঙন রোধ, কৃষকদের কৃষক কার্ড প্রদান, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দেন।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে বিপুল ভোটে জয়লাভ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় প্রয়োজনভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে এবং নারী ও শিশুদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে হেলথ কেয়ার টিম গঠন করা হবে।
বক্তব্যে তিনি বর্তমান ও পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন, উন্নয়নের নামে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শেষে দেশ গঠনের শপথ গ্রহণে করতে হবে। একই সাথে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
এর পূর্বে ফরিদপুর সহ ৫ টি জেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের হাতে ধানের শীষে তুলে দেন তিনিএবং
আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের নির্বাচিত করার জন্য জনগণের সমর্থন ও ভোট প্রত্যাশা করেন।
এর পূর্বে সকাল থেকেই ফরিদপুর সহ আশেপাশের ৪ জেলায় নেতাকর্মীরা উক্ত জনসভায় অংশগ্রহণ করার জন্য সমাবেশ স্থল এসে উপস্থিত হন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন এবং জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ