এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়াকে সাধারণ মানুষের জন্য আরও সহজ, দ্রুত ও নির্ভুল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেল তিনটায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া। এছাড়াও সভায় সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, পৌর প্রশাসক, ইউপি সচিববৃন্দ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে হলে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নাগরিকের এই মৌলিক অধিকার নিশ্চিতে কোনো প্রকার অবহেলা বা গাফিলতির সুযোগ নেই।” তিনি নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ রাষ্ট্রীয় বিবিধ সেবা গ্রহণের অন্যতম প্রধান দলিল। সময়মতো নিবন্ধন না হওয়ার কারণে অনেক নাগরিক শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব সমস্যা লাঘবে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
মতবিনিময় সভায় নিবন্ধন প্রক্রিয়ার বর্তমান সমস্যা, অনলাইন সার্ভারের জটিলতা এবং জনসচেতনতার অভাবসহ বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয় এবং তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পরিশেষে, সেবার মান বাড়াতে এবং কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বানের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।
নভেম্বর ১, ২০২৪
সেপ্টেম্বর ৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।