এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুর ১ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৩৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে ২ জন সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে আজ নির্বাচনে ৮জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচনে জয়ী প্রার্থীরা হলেন সভাপতি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মো. বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি দৈনিক কুরুলিয়া পত্রিকার সম্পাদক মোঃ ইব্রাহিম খান সাদাত, যুগ্ন-সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি সৈয়দ রিয়াজ আহমেদ অপু, কোষাধ্যক্ষ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল ও দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ফরহাদুল ইসলাম পারভেজ, কার্যকরী সদস্য দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি শাহজাহান সাজু ও দৈনিক ইষ্টার্ন মিডিয়ার সম্পাদক নজরুল ইসলাম ভূইয়া।
২টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ীরা হলেন
পাঠাগাড় ও ক্রীড়া সম্পাদক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মজিবুর রহমান খান ও সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোজাম্মেল হক চৌধুরী।
আগস্ট ১২, ২০২৫
এপ্রিল ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ১৫ নভেম্বর, ২০২৬
খুলনা | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।