এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সু-সংগঠিত করার লক্ষে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল । তারই অংশ হিসাবে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার জাহাজমারা ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে আনন্দঘন পরিবেশে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পহেলা ফেব্রুয়ারী (শনিবার) বিকেলে সুবর্ণচর উপজেলার জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন সবুজ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েলের সঞ্চালনায়
প্রধান অতিথি ছিলেন- নোয়াখালী জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন সুমন।
সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ শাহদাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিক উল্যাহ মেম্বার, সাধারণ সম্পাদক আবুল হাসেম মেম্বার,ইউনিয়ন যুবদলের সভাপতি আইয়ুব আলী পাঠান,সাধারণ সম্পাদক গাজী মান্নানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, কৃষকদের অধিকার নিয়ে সবসময় কাজ করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। বিগত ফ্যাসিস্ট আমলে খেটে খাওয়া কৃষকদের উপর জুলম করে আসছিলো ফ্যাসিস্টদের দোসররা । ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা পাপের ফল পেয়েছে।
বক্তারা আরো বলেন- অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে বিএনপির বিকল্প নেই। তাই আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।আমরা দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো। পরিশেষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান এমপির সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত কৃষক সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
ফেব্রু ২, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ঢাকা | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।