এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘বিজয় স্মৃতি সার্বজনীন বৌদ্ধ বিহারের’ আজীবন অধ্যক্ষ, প্রখ্যাত বৌদ্ধ ধর্মগুরু ভদন্ত অজিতা মহাথেরর ৯১তম জন্মবার্ষিকী ও আচারিয়া (গুরু) পূজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের বিজয় পাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন মাঠে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে এই পূজা সম্পন্ন হয়। বিজয় পাড়া বৌদ্ধ বিহারের তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের দায়ক-দায়িকাবৃন্দ এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন পরম শ্রদ্ধেয় ‘ধ্যান ভান্তে’ অজিতা মহাথের।
রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত উ: পঞ্ঞা নাইন্দা মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা সদর কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের।
দিনব্যাপী আয়োজিত এই ধর্মীয় মহাসম্মেলনে শতাধিক প্রাজ্ঞ ভিক্ষুসংঘ এবং হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকারা অংশগ্রহণ করেন। পঞ্চশীল গ্রহণ, সঙ্ঘদান, অষ্টপরিষ্কার দান এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনার পাশাপাশি উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করা হয়।
তঞ্চঙ্গ্যা পল্লীর এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয় এবং দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের পদচারণায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
জানু ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১১ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।