এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি রুমা দুই উপজেলা সীমান্তে বসবাসরত জনগৌষ্ঠিদের পারস্পরিক সৌভ্রাতৃত্ব, শান্তির সবস্থানের লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী-এর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা দিয়েছে দুই শতাধিক জনগৌষ্ঠিকে।
২১ হতে ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত গ্রামে গ্রামে গিয়ে এ সেবা প্রদান করেন “দি ম্যাজেস্টিক টাইগার্স” ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়কের পক্ষে বাকলাই পাড়া সেনা সাবজোন কমান্ডার মেজর আসিফ জুবায়ের।
গ্রাম গুলির মধ্যে প্রতা বম পাড়া,বাকলাই বম পাড়া,সিত্লাংপি বম পাড়া,সেরকর বম পাড়া,থানদয় বম পাড়া সমূহ।
জানা গেচ্ছে অতি সম্প্রতি দুর্গম পাহাড়ে কেএনএ সশস্ত্র সন্ত্রাসীদের একটি গুপ্ত আস্তানা ধ্বংসের পর স্থানীয়দের ভয় আতঙ্ক বিরাজের প্রেক্ষিতে সেনাবাহিনী গ্রামবাসীদের সার্বিক নিরাপত্তা, সেনা টহল জোরদার যাতে সাধারণ মানুষ নির্ভয়ে বসবাস করতে পারেন।
সেবা পেয়ে কমিউনিটি চার্চের ধর্মযাজক সানত্লিং বম বলেন, “এ ধরনের দুর্গম এলাকায় দক্ষ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান সত্যিই প্রশংসনীয়। সেনাবাহিনীর সহযোগিতার ফলে আমরা পরিবার-পরিজন নিয়ে নিরাপদে জীবনযাপন করতে পারছি।”
২১ ফেব্রুয়ারি উপলক্ষে সম্প্রতি তিন দিনব্যাপী বম গ্রামগুলোতেও এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে। দুর্গম পাহাড়ি অঞ্চলে যেখানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও মানসম্মত চিকিৎসা সেবা পাওয়া কঠিন, সেখানে সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয়দের মাঝে আস্থা ও স্বস্তি ফিরিয়ে এনেছে।
দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সচেষ্ট। পাহাড়ের প্রত্যন্ত এলাকায় চিকিৎসা সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে বাহিনীটি দেশসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে স্থানীয়রা মনে করছেন।
ডিসেম্বর ২৫, ২০২৪
জুলাই ১৫, ২০২৫
আগস্ট ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১১ অক্টোবর, ২০২৬
রাজবাড়ী | ১১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১১ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।