এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীতে পাওনা টাকার বিরোধের জেরে স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭) হত্যা মামলার এজাহারনামীয় আসামি শিখন (২৫)’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে
র্যাব জানায়, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় রাজবাড়ী জেলার কিশলয় স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় পাওনা টাকার বিরোধের জেরে আসামি রাতুল (২৮) ও তার সহযোগীরা জাহিদ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানা-এ একটি হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নং-১৯, তারিখ-
১৮/০২/২০২৬ খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড)। মামলার তদন্তের স্বার্থে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য র্যাব-১০ বরাবর অধিযাচনপত্র প্রেরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় মধুখালী থানাধীন মাঝকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি শিখন (২৫), পিতা- রাজ্জাক, সাং- লক্ষীকোল সিলিম, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ীকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, এর আগে এ মামলার প্রধান আসামি রাতুল (২৮)’কে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।