এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই মাস ধরে দেশে অপরিশোধিত তেল আমদানি বন্ধ রয়েছে। ফলে মজুত ফুরিয়ে আসায় রোববার (১২ এপ্রিল) বিকেল থেকে শোধনাগারটির মূল কার্যক্রম স্থবির হয়ে পড়ে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কারখানার শেষ পর্যায়ের পরিশোধন কাজ সমাপ্ত হওয়ার মাধ্যমে এর উৎপাদন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যায় বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইআরএল সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি সাধারণত দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড অয়েল পরিশোধন করে থাকে। তবে দীর্ঘদিনের সংকটের কারণে গত মাস থেকেই পরিশোধনের পরিমাণ কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়েছিল। পরিস্থিতির ভয়াবহতা এতটাই ছিল যে, পাইপলাইনে জমে থাকা ৫ হাজার টন তেল এবং তেলের ট্যাংকের তলানিতে পড়ে থাকা ‘ডেড স্টক’ তুলেও শেষ কয়েকদিন কার্যক্রম সচল রাখার চেষ্টা করা হয়। গত ৪ মার্চ নাগাদ ব্যবহারযোগ্য তেলের মজুত ২ হাজার টনের নিচে নেমে এসেছিল।
তবে দেশের এই একমাত্র শোধনাগারটি বন্ধ হলেও সাধারণ মানুষের উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। কর্তৃপক্ষের দাবি, বর্তমানে দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে জাতীয় পর্যায়ে তেলের সরবরাহ ব্যবস্থায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
উল্লেখ্য, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি দীর্ঘকাল ধরে দেশের জ্বালানি নিরাপত্তার অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করে আসছে। পুনরায় কবে নাগাদ অপরিশোধিত তেলের জাহাজ দেশে পৌঁছাবে এবং শোধনাগারটি চালু হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
মে ২৬, ২০২৬
সেপ্টেম্বর ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।