এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন, বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার সাধারণ মানুষের ওপর জুলুম চাপিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত এক বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
জনগণের ওপর বাড়তি চাপ
মিয়া গোলাম পরওয়ার বলেন, "সরকার ছয়টি ধাপে বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর ফলে প্রায় তিন কোটি গ্রাহক, যারা প্রান্তিক পর্যায়ে শূন্য থেকে ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন, তারা চরম ভোগান্তিতে পড়েছেন। মূলত বিদ্যুতের দাম না বাড়িয়ে বিদ্যুৎ খাতের অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও লুটপাট বন্ধ করাই ছিল সরকারের মূল দায়িত্ব।"
‘সিন্ডিকেট দুর্নীতির দায়ভার জনগণের ওপর’
সরকারের তীব্র সমালোচনা করে জামায়াত নেতা বলেন, বিদ্যুৎ খাতে বিভিন্ন অনিয়মের সঙ্গে সরকারি সিন্ডিকেট জড়িত। সেই দুর্নীতির টাকা ও লুটপাট আড়াল করতে সরকার উল্টো প্রান্তিক মানুষের ওপর দাম বৃদ্ধির বোঝা চাপিয়ে দিচ্ছে। এই সিদ্ধান্তের ফলে সারা দেশের ব্যবসা-বাণিজ্য, গার্মেন্টস শিল্প, কৃষি ও সেচ ব্যবস্থাপনাসহ জনজীবন সংকটের মুখে পড়েছে।
প্রতিশ্রুতির বরখেলাপ
সরকারের বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি সচিবালয়ে এক বৈঠকে মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, আগামী দুই বছরের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। কিন্তু তিন মাস না যেতেই সরকার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে গ্রাহক পর্যায়ে প্রায় ২০ শতাংশ দাম বাড়িয়েছে। এর আগে জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাসের দামও অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে।
আইএমএফ-এর শর্ত ও দাসত্ব
অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, "অর্থমন্ত্রী আইএমএফের শর্ত পূরণের জন্য বৈঠক করেছেন। আইএমএফ বলেছে দাম বাড়াও, সরকার তা-ই করেছে। আমরা বিশ্বব্যাংক বা আইএমএফের কাছে কোনো দাসখত দিইনি। তাদের কথামতো জনগণের ওপর আর কত দুর্ভোগ চাপিয়ে দেবেন?"
বিক্ষোভ সমাবেশ থেকে তিনি অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং বিদ্যুৎ খাতের দুর্নীতি ও সিস্টেম লস দূর করে খাতটিকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
জুলাই ৩, ২০২৫
ফেব্রু ২২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।