এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় সংসদের অধিবেশনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে হঠাৎ 'ফ্লোর ক্রসিং' (দলত্যাগ বা নিজ দলের বিপক্ষে অবস্থান) বিষয়ে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব চলাকালে এ ঘটনা ঘটে। আবদুল হান্নান মাসউদ জামায়াত জোট মনোনীত সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক।
জানা যায়, বিকেলে অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব চলছিল। এ সময় বক্তব্য রাখছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ভূমিমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরপরই হঠাৎ হান্নান মাসউদের মনোযোগ আকর্ষণ করেন স্পিকার।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, আপনি কি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি? এই পর্যায়ে ফ্লোর ক্রসিংয়ের কোনো সুযোগ নেই (ফ্লোর ক্রসিং ইজ নট অ্যালাউড অ্যাট দিস স্টেজ)।’
তবে সংসদ কক্ষে হঠাৎ স্পিকারের এমন মন্তব্যে কিছুটা কৌতূহল তৈরি হয়। বিরোধী জোটের এই সংসদ সদস্যের ঠিক কোন আচরণ বা মন্তব্যের কারণে স্পিকার তাঁকে এই সতর্কতা দিলেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।