এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত নতুন একটি পরিপত্র জারি করেছে সরকার। এতে আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন এবং এ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
পরিপত্রে জানানো হয়, এর আগে চলতি বছরের ১১ মার্চ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত যে পরিপত্র জারি করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
নতুন নির্দেশনায় জাতীয় পর্যায়ের প্রধান উৎসবগুলো ছাড়া সাধারণভাবে অন্যান্য দিবস পালনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
* দিবস পালনে সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে হবে।
* বেতার ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান প্রচার এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়াম আয়োজন করা যাবে।
* কর্মদিবসে জনভোগান্তি সৃষ্টি করে এমন কোনো সমাবেশ বা শোভাযাত্রা করা যাবে না।
* কোনো ‘সপ্তাহ’ পালনের ক্ষেত্রে অনুষ্ঠানসূচি সাধারণত তিন দিনের মধ্যে সীমিত রাখতে হবে।
এছাড়া পরিপত্রে আরও বলা হয়, সরকারিভাবে গৃহীত কোনো কর্মসূচির কারণে যেন নিয়মিত অফিস বা দাপ্তরিক কর্মকাণ্ডে ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করতে হবে। যেকোনো আলোচনা সভা বা সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করার নির্দেশ দেওয়া হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১১ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১১ অক্টোবর, ২০২৬
ভারত | ১১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১১ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।