এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩৮ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই উচ্চপর্যায়ের বৈঠকটি শুরু হয়। মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদফতর ও বিভিন্ন বাহিনীর প্রধানরা এতে অংশ নিয়েছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটিই বাহিনীর প্রধানদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সভার শুরুতে পরিচিতি পর্ব শেষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে নির্বাচন-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা ও কূটনৈতিক জোনের সুরক্ষা জোরদার এবং জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনার বিষয়েও দিকনির্দেশনা আসতে পারে।
বৈঠকে বিভিন্ন বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানো, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং প্রযুক্তিনির্ভর আধুনিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে কারাগার ব্যবস্থাপনার বর্তমান অবস্থা এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে ব্রিফ করতে পারেন বলে জানা গেছে।
বৈঠকে উপস্থিত শীর্ষ কর্মকর্তাবৃন্দ:
উচ্চপর্যায়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত আছেন—
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী, এসবির অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব দেলোয়ার হোসেন।
আরও উপস্থিত আছেন—
সিআইডির অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান।
মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথম এই বৈঠকের মাধ্যমে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা রক্ষায় একটি শক্তিশালী ও সমন্বিত পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ১০ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১০ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১০ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১০ জুলাই, ২০২৬
খাগড়াছড়ি | ১০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।