এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নতুন প্রজন্মের সামনে স্বাধীনতার সঠিক ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বরকত উল্যা বুলু। তিনি বলেছেন, "বিগত ১৭ বছর ধরে দেশের ইতিহাস বিকৃত করা হয়েছে। তাই স্বাধীনতার প্রকৃত ঘোষক কে—শিক্ষার্থীদের সামনে সেই সঠিক সত্য উন্মোচন করা আজ অত্যন্ত জরুরি।"
সোমবার (৭ অক্টোবর) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ জে কে মডেল হাই স্কুলে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা এবং ‘মরহুম রুহুল আমিন কাতুমিয়া স্মৃতি মেধাবৃত্তি’ পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একটি সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে বরকত উল্যা বুলু বলেন, “আলোকিত বাংলাদেশ গড়তে হলে সবার আগে আলোকিত মানুষ তৈরি করতে হবে। আর সেই মানুষ গড়ার প্রধান কারিগর হলেন আমাদের শিক্ষকরা।” তিনি শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “শিক্ষক নিয়োগে কোনো ধরনের দলীয় বিবেচনা নয়, বরং মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের যেকোনো নিয়োগ, উন্নয়নকাজ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।” এছাড়া প্রশাসনিক কোনো সিদ্ধান্ত বা টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব খাটানোর অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান তিনি।
অভিভাবক কমিটির সভাপতি মোরশেদুল আমিন ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতি ও মেধাবী ১৫০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৮ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।