এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। তাদের দাবি, প্রস্তাবিত এই মানবণ্টন কার্যকর হলে নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণ, তদবির ও দুর্নীতির সুযোগ আরও বিস্তৃত হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা ‘ভাইভার নামে দলীয়করণ মানি না’সহ মানবণ্টন সংশোধনের বিরোধিতায় নানা স্লোগান দেন। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা অনতিবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের জোর দাবি জানান।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি বলেন, “অতীতে লিখিত পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখার পরও রাজনৈতিক পরিচয়, ভিন্ন মতাদর্শ কিংবা সরকারের সমালোচনার অজুহাতে ভাইভায় বহু চাকরিপ্রার্থীকে বৈষম্যের শিকার হতে হয়েছে। এখন ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে মেধার অবমূল্যায়ন হবে এবং নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের সুযোগ বহুগুণ বাড়বে।”
নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রহমান বলেন, “জুলাই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল বৈষম্যহীন সমাজ বিনির্মাণ। এমন পরিস্থিতিতে ১১ থেকে ২০তম গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর মাধ্যমে যোগ্যদের বঞ্চিত করে অনিয়মের পথ খুলে দেওয়া হচ্ছে।”
নোবিপ্রবি ছাত্রশক্তির আহ্বায়ক শহীদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “যোগ্যতা যাচাইয়ের চেয়ে দলীয় অনুগত ও পছন্দের ব্যক্তিদের সুবিধা দিতেই ভাইভার নম্বর বাড়ানোর পাঁয়তারা চলছে। লিখিত পরীক্ষার জালিয়াতি ঠেকাতে না পেরে মৌখিক পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়া সরকারের স্পষ্ট ব্যর্থতার পরিচায়ক।”
উল্লেখ্য, গত রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে ‘মন্ত্রণালয় বা বিভাগ ও এর আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং সংস্থাগুলোর ১১-২০তম গ্রেডে সরাসরি নিয়োগের জন্য পরীক্ষার মানবণ্টন (বিশেষ বিধান) বিধিমালা, ২০২৬’-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাবিত বিধিমালায় ১১ ও ১২তম গ্রেডে ভাইভার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০, ১৩ থেকে ১৬তম গ্রেডে ১০ থেকে বাড়িয়ে ৪০ এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১০ থেকে বাড়িয়ে ২৫ করার কথা বলা হয়েছে। পাশাপাশি লিখিত পরীক্ষার নম্বর ও পাস নম্বরেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। তবে এটি এখনও চূড়ান্ত গেজেট আকারে প্রকাশিত হয়নি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।