নগরকান্দায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা রাখছেন ওসি রাসুল সামদানী আজাদ

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৪ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা রাখছেন ওসি রাসুল সামদানী আজাদ

ফরিদপুরের নগরকান্দা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একের পর এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করছেন রাসুল সামদানী আজাদ। তাঁর কর্মতৎপরতা ও জনবান্ধব ভূমিকার কারণে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে কমে এসেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, গ্রাম্য দাঙ্গা-বিরোধ, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছেন ওসি রাসুল সামদানী আজাদ। তাঁর কঠোর নজরদারি ও সময়োপযোগী পদক্ষেপের ফলে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। 

এলাকাবাসীর ভাষ্যমতে, নগরকান্দা থানায় ইতিপূর্বে অনেক কর্মকর্তা দায়িত্ব পালন করলেও রাসুল সামদানী আজাদের আচরণ, অমায়িক ব্যবহার এবং সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনার মানসিকতা সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে। থানায় সেবা নিতে এসে কাউকে হয়রানির শিকার হতে হচ্ছে না, যার ফলে সাধারণ মানুষের মাঝে পুলিশ প্রশাসনের প্রতি আস্থা ও নির্ভরতা বৃদ্ধি পেয়েছে।

এলাকার সচেতন মহল ও বাসিন্দারা আশা প্রকাশ করে জানান, যেসব সামাজিক সমস্যা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, ওসির নেতৃত্বে সেগুলোও দ্রুত নিরসন হবে। একজন উদ্যমী, কর্মঠ ও গতিশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি নগরকান্দাকে একটি নিরাপদ ও শান্তিময় জনপদে রূপান্তর করবেন বলে প্রত্যাশা তাঁদের। 

একই সঙ্গে নগরকান্দাবাসী ওসি রাসুল সামদানী আজাদের উত্তরোত্তর পেশাগত সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।