এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সোনাইমুড়ীতে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় জামাল উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তার বাঁ পা ও উরুতে (রানে) গুলি লাগে। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জামাল উদ্দিন ওই গ্রামের মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে। তিনি সাবেক এক প্রবাসী এবং এলাকায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবেও অতীতে তৎপর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে জামাল উদ্দিন বাড়ির পাশের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কালো পোশাক ও হেলমেট পরা দুই দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে চড়ে দোকানের সামনে এসে থামে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা জামাল উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, রাত ১২টার দিকে গুলিবিদ্ধ জামাল উদ্দিন হাসপাতালে ভর্তি হন। তার বাঁ পা ও উরুতে বুলেটের আঘাত রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক ব্যক্তি দোকানে বসে থাকা অবস্থায় হঠাৎ এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তবে ঠিক কী কারণে এ হামলা চালানো হয়েছে, তা এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
সেপ্টেম্বর ১৯, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ২৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।