এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় পুরস্কার ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করায় ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনে সিক্ত হয়েছেন নিরব ইমতিয়াজ শান্ত। ফরিদপুরের নাট্যসংগঠন ‘বাংলা থিয়েটার’-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে ‘বাংলা থিয়েটার’ এবং ‘সরোবর চিলড্রেনস থিয়েটার’-এর পক্ষ থেকে যৌথভাবে তাঁর হাতে এই ভালোবাসার স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন নাট্যাঙ্গনের সহযোদ্ধারা।
শুভেচ্ছা গ্রহণকালে এক সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করতে গিয়ে নিরব ইমতিয়াজ শান্ত বলেন, “নাট্যাঙ্গনের সহযোদ্ধাদের কাছ থেকে পাওয়া এই ভালোবাসা আমার সাংস্কৃতিক জীবনের অন্যতম সেরা প্রাপ্তি।” তিনি আরও বলেন, “জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি এবং সহকর্মীদের অকৃত্রিম ভালোবাসা আমাকে নাটক ও সুস্থ সংস্কৃতির পথে আরও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যেতে প্রেরণা জোগাবে।”
এমন আয়োজনের মধ্য দিয়ে তাঁর এই অর্জনকে স্মরণীয় ও মহিমান্বিত করে তোলায় তিনি বাংলা থিয়েটার ও সরোবর চিলড্রেনস থিয়েটারের সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ঢাকা | ২৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৬ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।