এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় দুটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হোসেন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা থেকে ছেড়ে আসা যশোর-জ-১১-০০৫০ নম্বরের একটি লোকাল বাসের সঙ্গে ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজশাহী মেট্রো-জ-১১-০০৭৫ নম্বরের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ৫ থেকে ৭ জন যাত্রী সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনার পর আহত যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বা অন্য যানবাহনে করে গন্তব্যে চলে যাওয়ায় তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।