এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘কাপ্তাই সুরের ধারা’র শিক্ষার্থীদের অংশগ্রহণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা। শুক্রবার (৫ জুন) সকালে কাপ্তাইয়ের বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘ধ্রুব পরিষদ বাংলাদেশ’-এর অধীনে স্বীকৃতিপ্রাপ্ত কেন্দ্র হিসেবে ‘কাপ্তাই সুরের ধারা’র এটিই প্রথম সঙ্গীত ও সংস্কৃতি বিষয়ক প্রাতিষ্ঠানিক মূল্যায়ন পরীক্ষা।
পরীক্ষা শুরুর আগে কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রদীপ মল্লিক। সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘ধ্রুব পরিষদ বাংলাদেশ’-এর পরীক্ষক ডা. উজ্জ্বল চক্রবর্তী, সঙ্গীত প্রশিক্ষক তপন কান্তি দাশ, প্রকৌশলী রিমন সাহা এবং আবৃত্তি প্রশিক্ষক অদিতি সাহা। এছাড়া সংগঠনের যুগ্ম সম্পাদক অর্ণব মল্লিক, সাংগঠনিক সম্পাদক স্বপ্না মারমা, অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গ্যা, সহ-অর্থ সম্পাদক সুমনা তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবারের মূল্যায়নে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও তবলা—এই চারটি বিভাগে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ধ্রুব পরিষদের নির্ধারিত নিয়মনীতি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষাটি সম্পন্ন হয়।
কাপ্তাইয়ে প্রথমবারের মতো এমন প্রাতিষ্ঠানিক ও মানসম্মত মূল্যায়ন পরীক্ষার আয়োজন করায় শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলের শিশুদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে এবং তাদের সংস্কৃতিমনা করে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে।
আগস্ট ২৬, ২০২৫
ফেব্রু ২৩, ২০২৬
ডিসেম্বর ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।