এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ফুলতলি গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত হাকিম একই ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে।
রবিবার (১৫ জুন) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা। তবে কে বা কারা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, রবিবার সকাল সাড়ে ১১টার পরপরই ৯-১০ জনের একটি সশস্ত্র দল ফুলতলি গ্রামে প্রবেশ করে আব্দুল হাকিমকে লক্ষ্য করে পরপর ৫-৬ রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর আতঙ্কে এলাকাবাসী ঘর থেকে বের হচ্ছেন না।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরুল হাসান বলেন, “ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু স্থানীয়রা আমাদের সহযোগিতা করছে না। নিহতের মরদেহও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। কারা এই হামলা চালিয়েছে কিংবা কেন ঘটেছে, তা এখনও জানা যায়নি।”
পাহাড়ি এ জনপদে সন্ত্রাসীদের এহেন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
ডিসেম্বর ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।