এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভারের আশুলিয়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ব্যতিক্রমী এক খেলাধুলা ও মিলনমেলার আয়োজন করেছে ধামসোনা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৪ জুন) বিকালে গোপাল বাড়ী নবীন প্রগতি স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলাটি ছিল প্রতীকী ও আনন্দঘন পরিবেশে সাজানো, যা এলাকায় আনন্দ ও উৎসবের আমেজ তৈরি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তিনি খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও অংশগ্রহণকারী নেতাকর্মীদের উৎসাহ প্রদান করেন।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন তানভীরের সার্বিক তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডল, আশুলিয়া থানা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক মোকলেছুর রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জাকির পাঠান এবং ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের ঢাকা জেলা উত্তরের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ, থানা ছাত্রদল নেতা আলহাজ্ব মাদবরসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়া এবং সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এই পুনর্মিলনী ও খেলার আয়োজন করা হয়। স্থানীয় জনগণও এ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।