এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী রক্তদানকারী সামাজিক সংগঠন ‘উই ফর ইউ’-এর ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে স্মরণিকা মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জুন) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম মো. সায়েম এবং সঞ্চালনা করেন সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল মাহমুদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন এবং স্মরণিকার সম্পাদক নোমান শিবলু।
বক্তারা বলেন, “রক্তদানের আনন্দ অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। দল বা মত নয়—উই ফর ইউ সবার জন্য। মানবিকতা ও স্বেচ্ছাসেবার এই চেতনাই সংগঠনটিকে এগিয়ে নিচ্ছে।” তারা আরও জানান, সাম্প্রতিক সময়ে ফেনী-নোয়াখালীর ভয়াবহ বন্যার সময় পানি বন্দি মানুষের মধ্যে খাবার বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা দিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, ২০১০ সালের ৫ মে প্রতিষ্ঠিত হয় ‘উই ফর ইউ’। ইতোমধ্যে সংগঠনটি ১৯ হাজার ব্যাগ রক্ত দান করেছে। পাশাপাশি অসহায় ও হতদরিদ্র মানুষের সেবায়ও কাজ করে চলেছে সংগঠনটি। শুধু নোয়াখালী নয়—ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ফেনী ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় সক্রিয়ভাবে কাজ করছে এই সংগঠন। সেবামূলক কর্মকাণ্ডের জন্য ইতোমধ্যেই বিভিন্ন সংগঠন থেকে একাধিক সম্মাননা পেয়েছে ‘উই ফর ইউ’।
মানবিক মূল্যবোধে গড়া এই উদ্যোগ আরও দীর্ঘস্থায়ী হোক—এমনটাই প্রত্যাশা বক্তাদের।
আগস্ট ২১, ২০২৬
সেপ্টেম্বর ১৫, ২০২৬
ডিসেম্বর ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।