এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা থানাধীন বামন কান্দার এক্সপ্রেসওয়ের পাশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেলচালক। নিহত ব্যক্তির নাম ইমরান সিদ্দিকী (২৯)।
রবিবার (১৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেজিস্ট্রেশনবিহীন একটি এফ-জেট মোটরসাইকেল ঢাকার দিক থেকে আসছিল। বামন কান্দার এক্সপ্রেসওয়ের দক্ষিণ পাশে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই চালক ইমরান সিদ্দিকীর মৃত্যু হয়।
নিহত ইমরান সিদ্দিকী ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদি গ্রামের শেখ শুকুরের পুত্র।
দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
ঢাকা | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।