এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা সরাসরি প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশব্যাপী প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করে তাদের ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় আনাই এর মূল লক্ষ্য। এর মাধ্যমে পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং সামাজিক সুরক্ষার বলয় আরও সুসংহত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সামনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের সার্বিক রূপরেখা, তৃণমূল পর্যায় থেকে তথ্য সংগ্রহের পদ্ধতি এবং পরবর্তী বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া এবং সহকারী সমাজসেবা কর্মকর্তা আরিফুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বর, মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মো. মোরতেজা এহসান। সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সিনিয়র সহ-সভাপতি টিটু চৌধুরী ও কোষাধ্যক্ষ আপন সরদারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১২ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।