এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন উপজেলা ও থানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বরের মধ্যে এ পরিদর্শন সম্পন্ন করে অধিদপ্তরে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আগস্ট মাসের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্তের আলোকে সম্প্রতি এ অফিস আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. মাসুদ হোসেন।
শীর্ষ কর্মকর্তাদের যেকোনো উপজেলা পরিদর্শনের সুযোগ
অফিস আদেশ অনুযায়ী, অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালকসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা দেশের যেকোনো উপজেলা পরিদর্শন করতে পারবেন। এছাড়া অন্যান্য বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্দিষ্ট উপজেলা ও থানা বণ্টন করে তালিকা দেওয়া হয়েছে। পরিদর্শনের তালিকায় রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলার উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে।
পরিদর্শনের নিয়ম ও কর্মপদ্ধতি
মাঠপর্যায়ে যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ বিভাগের পরিচালকের কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে। পরিচালকরা পর্যায়ক্রমে কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগের ছাড়পত্র দেবেন।
উপবৃত্তি বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব: এ বিভাগের কর্মকর্তারা নির্ধারিত এলাকার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় (একটি শহরে ও দুটি গ্রামে) সরেজমিনে পরিদর্শন করবেন। বিদ্যালয়গুলো দৈবচয়ন বা লটারি (র্যান্ডম স্যাম্পলিং) ভিত্তিতে নির্বাচন করতে হবে। এজন্য কর্মকর্তাদের সংশ্লিষ্ট এলাকায় দুই দিন অবস্থান করে সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনা করতে হবে।
অন্যান্য বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অন্যান্য বিভাগের কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় (একটি শহরে ও একটি গ্রামে) পরিদর্শন করবেন। এজন্য তাদের নির্ধারিত উপজেলায় একদিন অবস্থান করতে হবে।
প্রতিবেদন দাখিল ও টিএ/ডিএ বিল
পরিদর্শন শেষ করার পরবর্তী ৫ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে উপবৃত্তি বিভাগে জমা দিতে হবে। ভ্রমণ ও দৈনিক ভাতা (টিএ/ডিএ) বিলের সঙ্গে প্রতিবেদন দাখিলের প্রমাণক কপি যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। কর্মকর্তারা নিজ নিজ বেতন খাত থেকে প্রচলিত বিধি অনুযায়ী এই ভাতা পাবেন। তবে অধিদপ্তরে সংযুক্তিতে কর্মরত কর্মকর্তাদের টিএ/ডিএ বিল মাঠপর্যায়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে সংগ্রহ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
ভারত | ৬ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৬ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।