জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: স্বামী-স্ত্রী নিহত

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা প্রতিনিধি, নীলফামারীঃ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৮ এএম
শেয়ার করুন:
জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: স্বামী-স্ত্রী নিহত

নীলফামারীর জলঢাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় সারমানো কোল্ড স্টোরেজের সামনের সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিণ গোমনাতি গ্রামের মৃত হিরম্বের ছেলে পলাশ (১৯) এবং তাঁর স্ত্রী মনি রানী (১৯)। মনি রানী জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ ডাঙ্গাপাড়া গ্রামের মিন্টু চন্দ্র রায়ের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পলাশ ও তাঁর স্ত্রী মনি রানী মোটরসাইকেলে করে ডোমার থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। একসঙ্গে তরুণ স্বামী-স্ত্রীর এমন করুণ মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানটি জব্দ করেছে। নিহতদের পরিবারের সাথে কথা বলে তাদের সিদ্ধান্ত ও অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।