এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে মৌসুমি মন্ডল (২৫) নামের দুই সন্তানের এক জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মৌসুমি মন্ডল ওই গ্রামের পাপন সরকারের স্ত্রী এবং সদরপুর উপজেলার উজিরখা কান্দি গ্রামের বিভূতি মন্ডলের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে ঘরের কাজ শেষ করে বাড়ির পাশের একটি বিলে গোসল করতে যান মৌসুমি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ঘরে ফিরে না আসায় স্বজনরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিলের পাড়ে তাঁর জুতা ও পানিতে গোসলের বালতি ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজির পর বিলের পানি থেকে মৌসুমির নিথর দেহ উদ্ধার করা হয়।
স্বজনেরা জানান, মৌসুমি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। প্রায়ই হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে পড়ে যেতেন। এমনকি গত শনিবারও রোগাক্রান্ত হয়ে পড়ে গিয়ে মুখে আঘাত পেয়েছিলেন তিনি। তাঁদের ধারণা, বিলে গোসল করার সময় হঠাৎ মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে তলিয়ে যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ভারত | ২২ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।