এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নেছারাবাদে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. সাইদুর রহমান সাঈদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার উড়িবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলার সমুদয়কাঠি এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে পরদিন ১৬ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়। সমুদয়কাঠি ইউনিয়ন যুবদল নেতা এইচ. এম. শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় এজাহারনামীয় ১৮ জন আসামির মধ্যে সাইদুর রহমান ১৪ নম্বর আসামি। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাইদুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সুনির্দিষ্ট মামলা রয়েছে। মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সেপ্টেম্বর ১৯, ২০২৬
অক্টোবর ৯, ২০২৫
মার্চ ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।